Posts

মধুর কীর্তন শ্রবণ করুন।

https://youtu.be/XTECN-8bLXA

কৃষ্ণস্মৃতি krsnasmrti

শ্রীমদ্ভাগবত রাধা বিনোদ কৃত( বাংলা) #Srimad Bhagavatam #krsnasmriti  #SB #radha binod  শ্রীমদ্ভাগবতম্ দ্বিতীয়ঃ স্কন্ধ প্রথমোহধ্যায়ঃ। শ্রীসুক উবাচ বরীয়ানেষ তে প্রশ্নঃ কৃতো লোকহিতং নৃপ। আত্মবিৎসম্মতঃ পুংসাং শ্রোতব্যাদিষু যঃ পরঃ। ১ অন্বয়ঃ ।—শুক উবাচ। (হে) নৃপ। (রাজন।) পুংসাং (জীবানাং) শ্ৰোতাদিষু (শ্রবণ কীর্তন স্মরণেষু মধ্যে) যঃ পরঃ (শ্রেষ্ঠ) আত্মবিৎসম্মতঃ (যুষ্মৎসভোপবিষ্টানাম্ আত্মবিদামনুমোদিতঃ) এষঃ বরীয়ান্ প্রশ্নঃ কৃতঃ (এতস্মাদেব) লোকহিতং (জীবানাং কল্যাণং ভবিষ্যতীতি শেষঃ ।।১।।     মূলানুবাদ :—শ্রীশুকদেব বলিলেন- হে রাজন্। আপনি জীবের শ্রোতব্যাদি সম্বন্ধে যে প্রশ্ন করিয়াছেন, তাহা অতি শ্রেষ্ঠ ও এই সভায় আগত সমস্ত আত্মজ্ঞগণেরই অনুমোদিত; ইহাতেই জগতের পরম কল্যাণ সাধন হইবে।।১।। শ্রীধরটীকা। — যন্নামকীৰ্ত্তনং দানং তপোযোগাদিসৎফলম্। তং নিত্যং পরমানন্দং হরিং নরমহং ভজে।।  দ্বিতীয়ে তু দশাধ্যায়ৈঃ শ্রীভাগবতমাদিতঃ। উদ্দেশক্ষণোক্তিভ্যাং সংক্ষেপেণোপবর্ণ্যতে।। তত্র তু প্রথমাধ্যায়ে কীৰ্ত্তন শ্রবণাদিভিঃ। স্থবিষ্ঠে ভগবদ্রূপে মনসো ধারণোচ্যতে।।  (অথ দ্বিতীয়স্তদ্ধব্যাখ্যা) উ...